মালয়েিশয়ার সঙ্গে সরকারি চুক্তির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ঢাকার উত্তরা ও কামরাঙ্গীরচর এলাকায় ২২ হাজার ফ্ল্যাট নির্মাণের বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করায় রিহ্যাব প্রতিবাদ জানিয়েছে৷

রিহ্যাবের (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতারা গতকাল সোমবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সরকারি উদ্যোগটির প্রতিবাদ জানান৷

এ সময় নেতারা বলেন, বর্তমানে রিহ্যাব সদস্যদের ২২ হাজারেরও বেশি ফ্ল্যাট অবিক্রীত রয়েছে৷ তাই এ সময়ে আবাসন খাতে বিদেশি বিনিয়োগ নেওয়া হলে তা দেশের গৃহায়ণশিল্পকে গভীর সংকটে ফেলবে৷

জবাবে মন্ত্রী জানান, ঝিলমিল প্রকল্পে রিহ্যাব সদস্যদের জন্যও ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের সুযোগ থাকবে৷

সভায় উপস্থিত ছিলেন রিহ্যাবের সভাপতি মোকাররম হোসেন খান, সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ৷ বিজ্ঞপ্তি৷