মাশরাফি টাইগার সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টাইগার সিমেন্টের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত বৃহস্পতিবার সকালে রাজধানীতে দ্য ডেইলি স্টার সেন্টারে এক অনুষ্ঠানে তিনি ওই চুক্তিতে সই করেন। আগামী এক বছর বাংলাদেশের শীর্ষ এই সিমেন্ট ব্র্যান্ডের প্রচারের কাজে অংশগ্রহণ করবেন মাশরাফি। মাশরাফির সঙ্গে এ চুক্তিপত্রে টাইগার সিমেন্টের পক্ষে স্বাক্ষর করেন মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি মো. সেলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. সোলায়মান সেলিম, নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম শিলং, মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লি.-এর মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক প্রমুখ। বিজ্ঞপ্তি।