মাশুল পরিশোধের পর শিপিং এজেন্টের বিল পরিশোধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) আরোপ করা মাশুল কেটে রেখে তবেই শিপিং কোম্পানির অর্থ পরিশোধ করবে ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিময় শাখা থেকে গতকাল মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।শিপিং এজেন্টগুলোর সংগঠন হচ্ছে শিপার্স কাউন্সিল। নিয়ম অনুসারে জাহাজমালিকেরা রপ্তানি বা আমদানির পর জাহাজীকরণের যে ভাড়া পান, তা থেকে দশমিক ৫০ শতাংশ এসসিবিকে দিতে হয়। তবে বেশ কয়েক বছর ধরে এই মাশুল পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন বেশির ভাগ মালিক।শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করে। ওই রিটের আদেশে এ মাশুল পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকের শাখা তাদের গ্রাহক শিপিং কোম্পানি বা শিপিং এজেন্ট কর্তৃক ব্যয়-বিবরণীতে প্রদর্শিত শূন্য দশমিক ৫০ শতাংশ হারে ফ্রেইট ব্রোকারেজ চার্জ যথানিয়মে এসসিবিকে পরিশোধের বিষয়টি নিশ্চিত করবে। তারপর এই ব্যয়ের অতিরিক্ত আয় প্রেরণের ব্যবস্থা করবে।একই সঙ্গে আয়-ব্যয়সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণী বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। ইতিপূর্বে যেসব শাখা ওই মাশুল কর্তন ছাড়াই কোনো প্রতিষ্ঠানের সম্পূর্ণ বিল পরিশোধ করেছে, তাদের থেকে ত্রৈমাসিক ভিত্তিতে হিসাব করে সে অর্থও কেটে রাখতে হবে।