মাসব্যাপী থাই পণ্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপারস্টোরস আগোরার ১১টি আউটলেটে গতকাল শনিবার মাসব্যাপী থাই পণ্য উৎসব শুরু হয়েছে।আগোরা ও ঢাকার থাই দূতাবাস যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। থাই রাষ্ট্রদূত মাদুরাপোচানা ইট্টারঙ ও আগোরার পরিচালনা কর্তৃপক্ষ রহিমআফরোজ সুপারস্টোরসের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম গুলশান আগোরায় এই উৎসবের উদ্বোধন করেন।এ সময় আগোরার প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রে কেলিউস্ক, মহাব্যবস্থাপক শামস হায়দার, পরিচালন প্রধান ওমর আরিফ, বিপণন ব্যবস্থাপক আশরাফুল হাসান এবং থাই দূতাবাসের মিনিস্টার কনস্যুলার (কমার্শিয়াল) উষা ওয়াইজারন, প্রথম সচিব ভিরাসকাদি প্রেম আরি উপস্থিত ছিলেন। এই উৎসবে আগোরার আউটলেটগুলোতে থাইল্যান্ডের ১৫৫টি পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। বিজ্ঞপ্তি।