মাসব্যাপী পর্যটন মেলা শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১তম দক্ষিণ এশিয়া গেমস-২০১০ উপলক্ষে ঢাকায় কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘বাংলালিংক পর্যটন উত্সব’, যা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (বইমেলার বিপরীতে মন্দিরসংলগ্ন স্থানে) মাসব্যাপী এ পর্যটন মেলার আয়োজন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আগামীকাল বিকেল সাড়ে চারটায় মেলাটির উদ্বোধন করবেন। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।বাংলাদেশ পর্যটন করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে জানানো হয়েছে, পর্যটন মেলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন রয়েছে। এরমধ্যে ৩ ফেব্রুয়ারি রাত আটটায় সোনারগাঁও হোটেলে বাংলাদেশের সাইটস অ্যান্ড সাউন্ডসের ওপর কান্ট্রি প্রেজেন্টেশন, প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ৫ ফেব্রুয়ারি ঢাকা শেরাটন হোটেলে ফ্যাশন শো এবং ৬ ফেব্রুয়ারি ঢাকার রিজেন্সি হোটেলে দেশীয় খাদ্য উত্সব অনুষ্ঠিত হবে।এ ছাড়া কক্সবাজারে ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি হোটেল শৈবালে সামুদ্রিক খাদ্য উত্সব, ১২ ফেব্রুয়ারি সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে আদিবাসী মেলা, ১৮ ফেব্রুয়ারি সুগন্ধ সৈকতে বালু ভাস্কর্য প্রদর্শনী, কক্সবাজার সমুদ্রসৈকতে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি বিচ ফুটবল ও কনসার্ট, ২৭ ফেব্রুয়ারি সামুদ্রিক খাদ্য উত্সব এবং ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।