মাসরুর আরেফিন সিটি ব্যাংকের নতুন ডিএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক সম্প্রতি মাসরুর আরেফিনকে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি একই ব্যাংকের রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে ২০০৭ সাল থেকে কর্মরত ছিলেন। নতুন পদে তিনি একই সঙ্গে ব্যাংকের প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজ করবেন। মাসরুর আরেফিন ১৯৯০ সালে তৎকালীন এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কাতার, বাংলাদেশের আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ও সিটি ব্যাংক এনএ এবং স্থানীয় ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। জনাব আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন। বিজ্ঞপ্তি।