মাসিক রাজস্ব আয় বেড়ে দ্বিগুণ হলেও যাত্রীসেবা বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজিবুর রহমান, কমলগঞ্জ (মৌলভীবাজার)কমলগঞ্জের শমশেরনগর স্টেশনের মাসিক রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ বাড়লেও এখানে যাত্রীসেবার মান বাড়েনি।শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, এই স্টেশনের মাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৯০ হাজার টাকা। তবে আদায় হচ্ছে এর চেয়ে অনেক বেশি।লক্ষ্যমাত্রার বিপরীতে বছরখানেক ধরে প্রতি মাসে পাঁচ লাখ টাকারও বেশি রাজস্ব আয় হচ্ছে বলে জানান স্টেশনমাস্টার মোহাম্মদ শাহাজাহান ও সহকারী স্টেশনমাস্টার আবদুল মালেক।আবদুল মালেক সম্প্রতি প্রথম আলোর প্রতিনিধিকে জানান, এই স্টেশনে গত ডিসেম্বরে পাঁচ লাখ ২৭ হাজার ২৭৯ টাকা এবং জানুয়ারিতে পাঁচ লাখ ৩৮ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে।