মাসুদ আহমেদ দেশের নতুন সিএজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে নিয়োগ পেয়েছেন মাসুদ আহমেদ। আগের সিএজি আহমেদ আতাউল হাকিম গত ১১ ফেব্রুয়ারি অবসর নেওয়ার পর দুই মাস ১০ দিন পদটিতে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।সংবিধানের ১২৭(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় নতুন সিএজি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।১৯৮১ ব্যাচের বিসিএস কর্মকর্তা (নিরীক্ষা ও হিসাব ক্যাডার) মাসুদ আহমেদ গতকাল বুধবার পর্যন্ত পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন।মাসুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি ও ইংল্যান্ড থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পেশাগত জীবনের বাইরে তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। মাসুদ আহমেদ প্রথম আলোকে জানান, শপথ গ্রহণের পর কাজে যোগ দেবেন। এ ছাড়া কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাননি তিনি।