মাসে ২০ এটিএম বুথ নিরীক্ষার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মাসে কমপক্ষে ২০টি অটোমেটেড টেলার মেশিন (এটিএম) নিরীক্ষার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর যেসব ব্যাংকের ২০টির কম বুথ রয়েছে, তার সব বুথ নিরীক্ষা করতে হবে। বুথ-সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন ব্যাংকগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় এক বছর সংরক্ষণ করতে হবে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে প্রতি মাসে দৈবচয়নের ভিত্তিতে বুথ নিরীক্ষার কথা বলা হয়েছিল। এবার বুথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।