মাস্টারকাডের্র বিশেষ অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড গ্রাহকদের জন্য ৭০০-এরও বেশি লাইফস্টাইল এবং ডাইনিং পার্টনার আউটলেটে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে মাস্টারকার্ড। এই অফারের আওতায় মাস্টারকার্ড গ্রাহকেরা এই বিপুলসংখ্যক আউটলেট ও রেস্টুরেন্টে সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড় পাবেন। মাস্টারকার্ডের ব্যবহার বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের পছন্দের রেস্টুরেন্ট এবং দোকান থেকে কেনাকাটা করার সুযোগ করে দিতেই এই অফার। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সম্প্রতি এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তি।