মাস্টারকার্ডধারীদের জন্য নভো এয়ারের টিকিটে মূল্যছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের নভো এয়ারের অভ্যন্তরীণ গন্তব্যগুলোর টিকিটে ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া হবে। ২২ জুলাই শুরু হওয়া এই কার্যক্রম চলবে ছয় মাস।
এর আওতায় মাস্টারকার্ড গোল্ড ও প্লাটিনাম ডেবিট ও ক্রেডিটকার্ডধারীরা টিকিটে মূল্যছাড় ছাড়াও দুই বছরের কম বয়সের শিশু সন্তানকে বিনা মূল্যে সঙ্গে নিতে এবং অতিরিক্ত পাঁচ কেজি পণ্য বহন করতে পারবেন।
তবে মাস্টারকার্ডের অন্যান্য ডেবিট ও ক্রেডিটকার্ডধারীরা শুধু টিকিটেই মূল্যছাড়ের সুবিধা পাবেন।
দেশীয় বিমান সংস্থা নভো এয়ার ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোরে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
মাস্টারকার্ডগ্রাহকদের জন্য এ রকম আরও অনেক সুবিধা আগামীতে আসবে। বিজ্ঞপ্তি।