মাস্টারকার্ডধারীদের জন্য বৈশাখী মূল্যছাড়
বাংলা নববর্ষ তথা পয়লা বৈশাখ উপলক্ষে মাস্টারকার্ড তার ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য নতুন অফার নিয়ে এসেছে। সে অনুযায়ী কার্ডধারীরা বিভিন্ন লাইফস্টাইল শপ ও ফ্যাশন হাউসে কেনাকাটায় মূল্যছাড় পাবেন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ ছাড় পাওয়া যাবে।
মাস্টারকার্ডের কার্ড ব্যবহারকারীদের জন্য দেশীদশ-এর তিনটি আউটলেটে বিভিন্ন ব্র্যান্ডের সব পণ্যেই ১০ শতাংশ মূল্যছাড় রয়েছে। পাশাপাশি তাঁরা এসব ব্র্যান্ডের (নিপুণ, কেক্রাফট, রং, বাংলার মেলা, বিবিয়ানা, নগরদোলা ও সৃষ্টি প্রভৃতি) আলাদা প্রায় ৪০টি আউটলেট থেকেও ছাড় নিতে পারবেন।
এ ছাড়া মাস্টারকার্ডের কার্ডধারীরা ২৩টি ব্র্যান্ডের ৮০টি আউটলেটে সর্বনিম্ন ১৫ শতাংশ মূল্যছাড় পাবেন। ব্র্যান্ডগুলো হচ্ছে সেলাই ঘর, ওজি, নাবিলা বুটিক, আলফোসি, স্টাইলসেল, কেএনজেড ফ্যাশন, অ্যাড্রয়েট কালেকশন, ট্রেডিশনস, অরভিস, ডিভা বাংলাদেশ, জারা ফ্যাশন মল, ডোরস, ওকোড, ওটু, আর্টনেস, অহং, ম্যাকয়, পশ এন পিঙ্ক, ম্যান ওয়ান, ডেভন ফ্যাশন হাউস, নেহা ফ্যাশন মল, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইল। বিজ্ঞপ্তি।