মাস্টারকার্ডধারীদের জন্য মূল্য ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারকার্ড তার ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড ব্যবহারকারীদের জন্য দেশের শতাধিক লাইফস্টাইল পণ্যসেবার প্রতিষ্ঠানে কেনাকাটা ও রেস্তোরাঁয় খাবারদাবারে মূল্য ছাড় দিচ্ছে। এর মধ্যে মাস্টারকার্ডধারীরা ১৫০টির বেশি রেস্তোরাঁয় ২২ শতাংশ পর্যন্ত এবং লাইফস্টাইল আউটলেটে সর্বোচ্চ ৩৫ শতাংশ মূল্য ছাড় পাবেন। এ প্রসঙ্গে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘এখনকার দিনে মানুষ বাইরে খেতে পছন্দ করে এবং শপিংও পরিণত হয়েছে বিনোদন মাধ্যমে। তাই মাস্টারকার্ডের গ্রাহকদের জন্য আমরা দেশের প্রধান প্রধান শহরগুলোর বিভিন্ন রেস্তোরাঁয় খাওয়া ও লাইফস্টাইল আউটলেটে কেনাকাটায় মূল্য ছাড় সুবিধা নিয়ে এসেছি।’ বিজ্ঞপ্তি