মাস্টারকার্ডের আর্থিক প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ব্যাংক ও ব্যুরো বাংলাদেশের সহায়তায় মাস্টারকার্ড তার ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের তৃতীয় পর্যায়ের কার্যক্রম সম্প্রতি শুরু করেছে। এর আওতায় দেশে আর্থিক কর্মকাণ্ডমূলক সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর মধ্য থেকে চলতি ২০১৬ সালে ২৫ হাজার নতুন লোককে আর্থিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে নারীদেরই বেশি গুরুত্ব দেওয়া হবে, যাতে ক্ষুদ্রঋণ ব্যবহারে তাঁদের দক্ষতা বাড়ে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া বিভাগের প্রেসিডেন্ট পোরুষ সিং ও নির্বাহী পরিচালক ভিকাস ভার্মা; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও পরিচালক জাকিয়া সুলতানা এবং ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গভর্নর বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশের কঠোর পরিশ্রমী নারীরা আর্থিক ও ব্যবসা বিষয়ে প্রশিক্ষণ পেলে সফলতা অর্জন করবেন।’
বিজ্ঞপ্তি