মাস্টারকার্ডের ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারকার্ড তার ডেবিট কার্ডধারীদের জন্য গতকাল রোববার থেকে দেশব্যাপী ‘কার্ড-স্টার্ট-গো’ শীর্ষক একটি ক্যাম্পেইন বা প্রচার কার্যক্রম শুরু করেছে; যা আগামী ৩১ মে পর্যন্ত চলবে। ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক ও সিটি ব্যাংকের অংশগ্রহণে পরিচালিত হবে এই কার্যক্রম। এর আওতায় একজন মাস্টারকার্ডধারী যখনই ন্যূনতম এক হাজার টাকার ব্যক্তিগত কেনাকাটার জন্য ডেবিট কার্ড ব্যবহার করবেন, তখনই তিনি এর জন্য পয়েন্ট অর্জন করবেন। তবে সুযোগটি পেতে ক্যাম্পেইন চলাকালে প্রত্যেক কার্ডধারীকে কমপক্ষেÿচারবার এক টাকা করে লেনদেন করতে হবে। সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত ব্যক্তিদের জন্য ১০০টির বেশি পুরস্কার রয়েছে। পুরস্কারগুলো হচ্ছে দুই রাত তিন দিন থাকাসহ মালয়েশিয়ার বিমান টিকিট, মোবাইল ফোন ও গিফট ভাউচার।
বিজ্ঞপ্তি