প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার নতুন ডিভিশন প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন পরুশ সিং। তিনি মাস্টারকার্ডের মূল ব্যবসায় বৃদ্ধি এবং এই অঞ্চলে দ্রুত বিকাশমান অনলাইন লেনদেন কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবেন। তিনি দিল্লিতে আরি সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন। আরি সরকার সম্প্রতি মাস্টারকার্ডের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কো-প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন। পরুশ সিং এর আগে এশিয়া-প্যাসিফিকে মাস্টারকার্ডের কোর প্রোডাক্টস, গ্লোবাল প্রোডাক্টস এবং সলিউশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ হেড ছিলেন। তিনি ২০০৫ সালে মাস্টারকার্ডের দুবাই অফিসে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।
বিজ্ঞপ্তি