মাস্টারকার্ডের পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাস্টারকার্ডের ‘চার চাক্কা হই হই’ ক্যাম্পেইনে বিজয়ীদের মধ্যে সম্প্রতি পুরস্কার বিতরণ করা হয়েছে। ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার বিজয়ী আবু তাহের রতন পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি। এই কার্যক্রমে অন্য পুরস্কারগুলোর মধ্যে ছিল অস্ট্রেলিয়া ও ইস্তাম্বুল ভ্রমণের জোড়া বিমান টিকিট, ডায়মন্ড জুয়েলারি বা হীরার গয়না, গ্যাজেটস ও নানা অ্যাকসেসরিজ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের গ্লোবাল প্রি-পেইডের গ্রুপ এক্সিকিউটিভ রন হাইনস, দক্ষিণ এশিয়ায় ডিভিশনের প্রেসিডেন্ট আরি সারকার ও এরিয়া হেড ভিকাস ভার্মা এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। বাণিজ্য ডেস্ক