মাস্টারকার্ডের বাংলাদেশ কার্যালয় চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ স্থানান্তরে সহায়তাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাস্টারকার্ড গত বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে একটি স্থানীয় প্রতিনিধি অফিস উদ্বোধন করেছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের নির্বাহী কমিটির সদস্য ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা রন গ্যারো, দক্ষিণ এশিয়ার মাস্টারকার্ডের প্রধান আরি সরকার, দক্ষিণ এশিয়ার মাস্টারকার্ডের আঞ্চলিক প্রধান বিকাশ ভর্মা, বাংলাদেশে মাস্টারকার্ডের আবাসিক ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামালসহ অন্যরা।
মধ্যবিত্ত শ্রেণী ও ই-কমার্সের বিকাশের সুবাদে বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার হয়ে ওঠায় মাস্টারকার্ড ঢাকার গুলশানে অফিসটি চালু করেছে। বিজ্ঞপ্তি।