মাস্টারকার্ডের সঙ্গে যুক্ত হলো ইবিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের জন্য কার্ড পণ্য ও সেবার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) পেমেন্ট সিস্টেম সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ডের সঙ্গে একটি অংশীদারি চুক্তি সম্পাদন করেছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইবিএল-মাস্টারকার্ড অংশীদারি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ এবং বিজনেস-কনজিউমার ব্যাংকিং প্রধান নাজিম আনোয়ার চৌধুরী, মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান এরি সরকার ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা রন গ্যারেট উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে ইবিএলের গ্রাহকেরা দেশে-বিদেশে ইলেকট্রনিক পেমেন্টের আওতায় নানা ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।