মাস্টারকার্ডের সিইওকে ডব্লিউএফপির সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) মাস্টারকার্ডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজয় বাঙ্গাকে জিরো হাঙ্গার বা ক্ষুধামুক্তির লক্ষ্য অর্জনের প্রক্রিয়ায় অবদানের জন্য সম্মাননা দিয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ)‍ বার্ষিক সম্মেলনে ডব্লিউএফপির বার্ষিক নৈশভোজে অজয় বাঙ্গাকে পুরস্কারটি দেওয়া হয়। তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক এরথারিন কাজিন। বিশ্বে ক্ষুধা নিরসনের লক্ষ্যে ডব্লিউএফপি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে পাঁচ বছর ধরে প্রচারণা চলছে। এরথারিন কাজিন বলেন, ‘অজয় বাঙ্গার অসাধারণ নেতৃত্বে মাস্টারকার্ড ও ডব্লিউএফপির যৌথ প্রচেষ্টায় আমরা এই জিরো হাঙ্গার অর্জনে সক্ষম হয়েছি।’ বিজ্ঞপ্তি