মাস্টারকার্ডের 'চার চাক্কা হই হই' ক্যাম্পেইন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চার চাক্কা হই হই’ শীর্ষক একটি প্রচার কার্যক্রম শুরু করেছে মাস্টারকার্ড। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাস্টারকার্ড ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য নতুন এই কর্মসূচি উদ্বোধন করা হয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত এ কর্মসূচি চলবে।

মাস্টারকার্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার চাক্কা হই হই হলো মাস্টারকার্ডের দেশব্যাপী পরিচালিত প্রচার কর্মসূচি। এই কার্যক্রমের সহযোগী হিসেবে রয়েছে মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড ইস্যুকারী সব ব্যাংক ও সাড়ে আট হাজার মার্চেন্ট।

এই প্রচার কার্যক্রমের আওতায় মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা বাংলাদেশের মধ্যে অবস্থিত যেকোনো পিওএস বা ই-কম মার্চেন্টে কমপক্ষে ৫০০ টাকা মূল্যমানের আলাদা দুটি লেনদেন বা কেনাকাটা করলে পুরস্কার জেতার সুযোগ পাবেন। ২২ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এসব লেনদেন বা কেনাকাটা করতে হবে। এই প্রচার কার্যক্রমের অধীনে দুটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। একটি, সর্বোচ্চ পরিমাণ কেনাকাটা। আরেকটি, সবচেয়ে বেশিবার কার্ড ব্যবহার করা।

সব ব্যাংকের ইস্যু করা কার্ডধারীদের মধ্যে সবচেয়ে বেশি কেনাকাটা করা ১০ জন পুরস্কার পাবেন। তাঁদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া ভ্রমণের সঙ্গীসহ টিকিট, ডায়মন্ড জুয়েলারি, গ্যাজেট ও নানা অ্যাকসেসরিজ। সবচেয়ে বেশিবার কার্ড ব্যবহারকারীদের মধ্যে শতাধিক কার্ডধারীকে পুরস্কার দেওয়া হবে। তাঁদের জন্য রয়েছে ব্র্যান্ড নিউ গাড়ি, সঙ্গীসহ ইস্তান্বুল ভ্রমণের টিকিট, সোনার অলংকার, গ্যাজেট ও অ্যাকসেসরিজ।

মাস্টারকার্ডের এই কার্যক্রমে অংশীদার ব্যাংকগুলোর মধ্যে রয়েছে  ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও লঙ্কাবাংলা ফিন্যান্স।