মাস্টারকার্ডের 'বোগো' ইফতার অফার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাস উপলক্ষে মাস্টারকার্ড নতুন ‘বোগো’ (বাই-ওয়ান-গেট ওয়ান বা একটি কিনলে একটি ফ্রি) ইফতার অফার চালু করেছে। মাস্টারকার্ডধারীদের প্রিয় ও পছন্দের জায়গাগুলোয় ইফতারের সময় খাবার কেনা কিংবা খাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা প্রদানের মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট অর্থাৎ প্রযুক্তিভিত্তিক কার্ড দিয়ে কেনাকাটা বাড়ানোর লক্ষ্যে এই অফার চালু করা হয়েছে, যা রমজান মাসজুড়ে চলবে। এই অফারের আওতায় কার্ডধারীরা মাস্টারকার্ডের পার্টনার রেস্টুরেন্টগুলোয় একটি ইফতার বা নৈশভোজ (ডিনার) কিনলে আরেকটি ফ্রি পাবেন। নতুন অফারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। বিজ্ঞপ্তি