মাহফুজুর রহমান আইসিবির নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক ড. এস এম মাহফুজুর রহমান। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন। জানা গেছে, সরকার তাঁকে তিন বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। গতকাল তাঁর নিয়োগপত্র আইসিবিতে পাঠানো হয়েছে।