মাহবুব হোসেন এএসইর সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন সম্প্রতি এশিয়ান সোসাইটি ফর এগ্রিকালচারাল ইকোনমিস্টের (এএসই) সভাপতি নির্বাচিত হয়েছেন। ভিয়েতনামের হ্যানয়ে সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলনে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়।কৃষি ও পল্লি উন্নয়ন নিয়ে কর্মরত পেশাজীবী ও কৃষি অর্থনীতিবিদদের একমাত্র সংগঠন হলো এএসই। তিন বছর পরপর তার আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। সংস্থার পরবর্তী সম্মেলন ২০১৩ সালের নভেম্বরে ব্র্যাকের উদ্যোগে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ব্র্যাকে যোগদানের আগে মাহবুব হোসেন ফিলিপাইনে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে দু’টি গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯-৯২ মেয়াদে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।