সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি ঢাকা ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) ছিলেন। ২৭ বছরের কর্মজীবনে তিনি প্রাইম ব্যাংক, সিটিব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এ এন জেড গ্রিন্ডলেজ ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স প্রভৃতি প্রতিষ্ঠানেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ব্র্যাক সাজান এক্সচেঞ্জ, বিকাশ, ব্র্যাক আইটি সার্ভিসেস ও আইআইডিএফসি সিকিউরিটিজের পরিচালক ছিলেন। সৌদি বাংলাদেশ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কোম্পানিতে (সাবিনকো) যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’ চালুর ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১১-১৩ সালে তিনি ‘দ্য এশিয়ান ব্যাংকার লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি দেশে-বিদেশে ব্যাংক খাতবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন।
বিজ্ঞপ্তি