প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পে রোল ব্যাংকিং সেবা নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও নর্দান তশরিফা গ্রুপের (এনটিজি) মধ্যে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি গুলশানে এমটিবি সেন্টারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান এবং এনটিজির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিম হাসান। চুক্তিটির ফলে এনটিজির কর্মকর্তা ও কর্মচারীরা কম সুদে এমটিবির হোম ও অটো লোন পাবেন। পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে তাঁদের সাধারণ কোনো ফি লাগবে না। বিজ্ঞপ্তি