মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একাদশ বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ ছাড়া ঢাকার ২৬ গুলশান এভিনিউতে ব্যাংকের নতুন করপোরেট হেড অফিস উদ্বোধন করা হয়েছে।এমটিবির চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং নতুন করপোরেট হেড অফিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ভাইস চেয়ারম্যান আরিফ-উদ-দৌলা, পরিচালকদের মধ্যে মো. হেদায়েত উল্লাহ, এম এ রউফ, মো. আবদুল মালেক, রাশেদ আহমেদ চৌধুরী, মো. ওয়াকিল উদ্দিন, খাজা নার্গিস হোসাইন ও মো. নাসিরুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।দেশের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে ১৯৯৯ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) যাত্রা শুরু হয়। এরপর গত ১১ বছরে এমটিবি বিস্তৃত নেটওয়ার্ক, বৈদেশিক বিনিময়, দেশে রেমিট্যান্স বা প্রবাসী-আয় আনা, উদ্ভাবনী পণ্যের সমাহার, স্বচ্ছ ব্যবস্থাপনা, মেধাবী মানবসম্পদ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রভৃতির জন্য খ্যাতি অর্জন করেছে। বিজ্ঞপ্তি।