এমটিবি নীড় ঋণসেবার উদ্বোধন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। শহর, উপশহর ও শিল্প এলাকার কর্মজীবী মানুষ এই ঋণসেবা গ্রহণ করতে পারবেন। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধন করেন। সেমিপাকা বাড়ি নির্মাণ, বর্ধিতকরণ অথবা মেরামতে এমটিবির ১১১টি শাখা থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণসেবা দেওয়া হবে। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, হেড অব রিটেইল ও এসএমই ব্যাংকিং তারেক রিয়াজ খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. তৌফিকুল আলম, গ্রুপ চিফ কমিউনিকেশনস অফিসার আজম খান এবং হেড অব সার্ভিস কোয়ালিটি শারমিন আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি