মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মাণোনিত পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, রাশেদ আহমেদ চৌধুরী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক লাখ শেয়ার কিনতে চান। তিনি বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার কিনতে চান তিনি।