মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা/পরিচালক পারভীন আক্তার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, পারভীন আক্তার তাঁর কাছে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৬৬ লাখ ১১ হাজার ১৯৮টি শেয়ারের মধ্যে ৬৫ লাখ ১১ হাজার ১৯৮টি শেয়ার বিক্রি করতে আগ্রহী। তিনি বিদ্যমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি করতে চান।