মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ‘বার্ষিক ব্যবসা সম্মেলন-২০১১’ সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়।এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এমটিবির পরিচালক এম এ মালেক, রাশেদ এ চৌধুরী ও খাজা নারগীস হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালকেরা, সব বিভাগীয় প্রধানেরা এবং এমটিবির ও এমটিবি সিকিউরিটিজের সব শাখার ব্যবস্থাপক ও উপব্যবস্থাপকেরা এ সম্মেলনে যোগ দেন।সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ব্যাংকিং কার্যক্রমের সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এমটিবির পরিচালনা পর্ষদ সুশাসনে বিশ্বাস করে। তিনি আরও বলেন, তিনটি সাবসিডিয়ারি কোম্পানি এবং উল্লেখযোগ্যসংখ্যক পণ্য ও সেবা চালু করার মাধ্যমে এমটিবি ইতিমধ্যে তার কার্যক্রমে উর‌্যাকর্ষ সাধন করেছে। বিজ্ঞপ্তি।