মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিশেষ সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ১৪তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আরিফ দৌলা সভাপতিত্ব করেন। এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী, এম এ রউফ জেপি, মো. আবদুল মালেক ও মাহবুব মোরশেদ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব কামরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।সভায় এমটিবির শেয়ারের অভিহিত মূল্য ১০০ থেকে ১০ টাকায় রূপান্তরকরণ এবং মার্কেট-লট ৫০ থেকে ৫০০-তে উন্নীত করার সিদ্ধান্ত হয়। সভায় আরিফ দৌলা এমটিবির ১২ বছর পূর্তি উপলক্ষে গ্রাহক, শেয়ারধারী, নিয়ন্ত্রক সংস্থা ও পৃষ্ঠপোষকদের অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।