মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বুনিয়াদি কোর্স সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সম্প্রতি ম্যানেজমেন্ট ট্রেইনি প্রথম ব্যাচের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত এই কোর্সে ২৩ জন শিক্ষানবিশ অংশগ্রহণ করেন। এসব শিক্ষানবিশকে ব্যাংকিং মৌলিক রীতি-নীতি, কৌশল ও পথনির্দেশনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্সটির সনদ বিতরণী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, মানবসম্পদ বিভাগের প্রধান মো. নুরুল ইসলাম এবং এমটিবি ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ খোন্দকার রহিমুজ্জামান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।