মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্রোকারেজ কোম্পানি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) পূর্ণাঙ্গ মালিকানাধীন ব্রোকারেজ কোম্পানি এমটিবি সিকিউরিটিস লিমিটেডের (এমটিবিএসএল) সম্প্রতি উদ্বোধন করা হয়।এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন এমটিবির পরিচালক এম এ রউফ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি মো. শাকিল রিজভী ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান ও এমটিবি সিউকিরটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সৈয়দ মঞ্জুর এলাহী পুঁজিবাজার সম্বন্ধে আশাবাদ ব্যক্ত করেন এবং কোনো ধরনের ধসের আশঙ্কা নাকচ করে দেন।আনিস এ খান বলেন, আইনের পরিপালন, ঝুঁকি কমানো এবং শেয়ার ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকিং কার্যাবলিকে ব্যাংকের মূল কার্যাবলি থেকে আলাদা করার জন্য এমটিবি সিকিউরিটিজ লিমিটেড গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।