মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মার্চেন্ট ব্যাংক এমটিবি ক্যাপিটালের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (্এমটিবি) মার্চেন্ট ব্যাংকিংয়ের প্রয়োজনীয় ও অপূরণকৃত চাহিদাগুলো পূরণ করার জন্য সম্প্রতি এমটিবি ক্যাপিটাল লিমিটেড (এমটিবিসিএল) নামে একটি পূর্ণাঙ্গ অঙ্গপ্রতিষ্ঠান চালু করেছে।ঢাকায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এমটিবির চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ এমটিবি ক্যাপিটালের কার্যক্রম উদ্বোধন করেন।এ সময় এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খানসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এমটিবি ক্যাপিটাল বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারীদের স্বল্প ব্যয়ে উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্যে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের বিনিয়োগ ব্যবস্থাপনার সুবিধাবলি নিয়ে এসেছে।এমটিবি ক্যাপিটালের ঠিকানা হচ্ছে ঢাকার ৬৮ দিলকুশা বাণিজ্যিক এলাকা (ষষ্ঠ তলা)। বিজ্ঞপ্তি।