মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০তম এটিএম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সিলেটের জিন্দাবাজারে ৫০তম এটিএম বুথের উদ্বোধন করেছে।সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান প্রধান অতিথি হিসেবে এটিএম বুথটির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী, ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান স্বপন কুমার বিশ্বাস, গ্রুপ চিফ কমিউনিকেশনস অফিসার মো. সামি আল-হাফিজ এবং সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।এমটিবি এই বছরের ২৭ মার্চ নিজস্ব এটিএম চালু করে। এরপর আট মাসে দেশের ১১ জেলায় ৫০টি এটিএম বুথ স্থাপন করেছে। বছর শেষে এমটিবি বুথের সংখ্যা ৮০টিতে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।