মিউচুয়াল ফান্ডের অলস টাকা বাজারে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ফান্ডের অলস টাকা বাজারে বিনিয়োগের লক্ষ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালার বিনিয়োগের কিছু বিধিনিষেধ স্থগিত করার সুপারিশ করেছেন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে গত বাজেটে আরোপিত কর প্রত্যাহারেরও সুপারিশ করা হয়।আজ বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠক শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মিউচুয়াল ফান্ডগুলো একক প্রতিষ্ঠানের শেয়ারে ১০ শতাংশ ও একক খাতে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারে। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ বিষয়টি শিথিল করা হয়েছিল। এবারও এটা শিথিল করা হলে মিউচুয়াল ফান্ডের কিছু অলস টাকা বাজারে আসবে। এতে কিছুটা হলেও বাজারে তারল্য সংকট কমবে।’সাইফুর রহমান বলেন, মিউচুয়াল ফান্ড নীতিমালার পঞ্চম তফসিলে পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে কিছু বিধিনিষেধ রয়েছে। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির পক্ষ থেকে ওই বিধিনিষেধ স্থগিত করার সুপারিশ করা হয়েছে। কমিশন তাদের এ বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে।সাইফুর রহমান আরও বলেন, ‘পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে এসইসি। এরই আলোকে আজ সম্পদ ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা সবাই একটি স্থিতিশীল পুঁজিবাজার আশা করছি।’সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস অব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সায়ীদ সাংবাদিকদের বলেন, চলতি বাজেটে মিউচুয়াল ফান্ডগুলোর ওপর করারোপ করা হয়েছে। এতে মিউচুয়াল ফান্ডগুলোর ওপর বিরূপ প্রভাব পড়বে। তাদের লভ্যাংশ ঘোষণার সক্ষমতা ভবিষ্যতে অনেকাংশে কমে যাবে।