মিউনিসিপ্যাল বন্ড চালু করতে আগ্রহী ইউএনসিএফডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে মিউনিসিপ্যাল বন্ড চালু করতে আগ্রহী জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিএফডি)। আজ সোমবার সংস্থাটির একটি প্রতিনিধিদল বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নেতাদের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানায়। বিআইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনসিএফডির প্রতিনিধিদল বিশ্বের অন্য ৪৮টি উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে মিউনিসিপ্যাল বন্ড চালু করতে আগ্রহী। এ বিষয়ে একটি সমীক্ষা চালাতে তারা বিআইএর সহযোগিতা কামনা করে।বৈঠকে উপস্থিত ছিলেন ইউএনসিএফডির প্রতিনিধি প্রিসিলা এম ফেলপস, ড্যানিয়েল ইয়াং ও জেসমুল হাসান এবং বিআইএর চেয়ারম্যান শেখ কবির হোসেন, মহাসচিব মোল্লা মো. নূরুল ইসলাম, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল ইসলাম।বৈঠকে বিআইএর পক্ষ থেকে ওই প্রতিনিধিদলকে বাংলাদেশের শেয়ারবাজার সম্পর্কে ধারণা দেওয়া হয়।