মিজানুর রহমান শেলী পুনরায় প্রিমিয়ার লিজিংয়ের চেয়ারম্যান
মিজানুর রহমান শেলী প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সাংসদ সৈয়দ মোহাম্মদ আবদুল মান্নান কোম্পানির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভায় তাঁদের নির্বাচিত করা হয়। সভায় এ জেড এম আকরামুল হক ও আতিফ রহমানকে যথাক্রমে কোম্পানির নির্বাহী কমিটি ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।মিজানুর রহমান শেলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি একজন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশের (সিডিআরবি) ও মোহনা হোল্ডিংসের চেয়ারম্যান। তিনি বিশ্বব্যাংকসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন।সৈয়দ আবদুল মান্নান বর্তমানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) পরিচালনা পর্ষদের সদস্য; পিইউডি ফ্যাশনোভা লিমিটেডের চেয়ারম্যান; টেকনো-ফকি (বাংলাদেশ) লিমিটেড ও এফএম প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এবং মার্কেন্টাইল ব্যাংক, ডেল্টা স্পিনার্স, গ্লোবাল ইনস্যুরেন্স ও ডেল্টা মেডিকেল সেন্টারের পরিচালক। বিজ্ঞপ্তি।