প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিডল্যান্ড ব্যাংক লি. এবং ইউএস বাংলা এয়ারলাইনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। গত রোববার মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহম্মদ রীদওয়ানুল হক এবং ইউএস বাংলা এয়ারলাইনের মার্কেটিং অ্যান্ড সেলসের উপপরিচালক সোহাইল মাজিদ। চুক্তির ফলে মিডল্যান্ড ব্যাংকের ভিসা কার্ড গ্রাহকেরা ০% রেটে সর্বোচ্চ ছয়টি সমান মাসিক কিস্তিতে ইউএস বাংলা এয়ারলাইনের টিকিট এবং হলিডে প্যাকেজ কিনতে পারবেন। বিজ্ঞপ্তি