মিডল্যান্ড ব্যাংক ও গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক ও সিলেটের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মাদ এইচ কাফী এবং গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সাইদুল ইসলাম ভূঞা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রেদোয়ানুল হক, হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।