মিডল্যান্ড ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিকসের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিকসের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির ফলে মিডল্যান্ড ব্যাংকের ভিসা কার্ড গ্রাহকেরা ১২টি সমান মাসিক কিস্তিতে এবং পাঁচ শতাংশ ছাড়ে ট্রান্সকম ইলেকট্রনিকসের পণ্য কিনতে পারবেন। রাজধানীতে ট্রান্সকম ইলেকট্রনিকসের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রেদোয়ানুল হক এবং ট্রান্সকম ইলেকট্রনিকসের হেড অব বিজনেস ইয়ামিন শরিফ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।