মিডল্যান্ড ব্যাংক ও ডিপিডিসির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিপিডিসির প্রধান কার্যালয়ে সম্প্রতি এ চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সচিব মো. মুনির চৌধুরী। চুক্তি অনুযায়ী ডিপিডিসির গ্রাহকেরা তাঁদের বিদ্যুৎ বিল মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন শাখায় জমা দিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নজরুল হাসান ও মিডল্যান্ড ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মাদ এইচ কাফী। বিজ্ঞপ্তি।