প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিডল্যান্ড ব্যাংক ও ঢাকা ওয়াসার মধ্যে পানি ও পয়ঃ অভিকর বিল আদায় সম্পর্কিত একটি সমঝোতা চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ফিন্যান্স) সৈয়দ গোলাম আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মো. আতাউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।