মিডল্যান্ড ব্যাংক ও নভোএয়ারের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এবং এয়ারলাইনস কোম্পানি নভোএয়ারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে মিডল্যান্ড ব্যাংকের ভিসা কার্ড গ্রাহকেরা শূন্য শতাংশ রেটে সর্বোচ্চ ছয়টি সমান মাসিক কিস্তিতে নভোএয়ারে ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহম্মদ রীদওয়ানুল হক এবং নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহাইল মজিদ। বিজ্ঞপ্তি।