মিডল্যান্ড ব্যাংক ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিডল্যান্ড ব্যাংক ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (অর্থ) এ আর এম হারিসুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদের মধ্যে ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) মুহাম্মাদ এইচ কাফী, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কন্ট্রোলার অব ফাইন্যান্স মো. বজলুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি।