মিডল্যান্ড ব্যাংক ও পারটেক্স ফার্নিচারের মধ্যে সমঝোতা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ও পারটেক্স ফার্নিচারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহম্মদ রীদওয়ানুল হক এবং পারটেক্স ফার্নিচারের হেড অব সেলস সুশীল চন্দ্র ঘোষ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী, হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান, পারটেক্স ফার্নিচারের জিএম (সেলস) এ কে এম নাজির প্রমুখ। চুক্তির ফলে মিডল্যান্ড ব্যাংকের ভিসা কার্ড গ্রাহকেরা শূন্য শতাংশ রেটে ও ১২টি সমান মাসিক কিস্তিতে পারটেক্স ফার্নিচারের দ্রব্যসামগ্রী কিনতে পারবে। বিজ্ঞপ্তি