মিডল্যান্ড ব্যাংক ও রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এবং দেশের স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে ৪ সেপ্টেম্বর সংক্ষিপ্ত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী এবং রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের হেড অব রিটেইল অ্যান্ড করপোরেট সেলস মো. আবু তরিক জিয়া চৌধুরী। চুক্তি স্বাক্ষরের ফলে মিডল্যান্ড ব্যাংকের ভিসা কার্ড গ্রাহকেরা রহিমআফরোজের সব সেলস আউটলেট থেকে ০% রেটে ও ১২টি সমান মাসিক কিস্তিতে রহিমআফরোজ আইপিএস, ইউপিএস, ব্যাটারি, টায়ার, লুব্রিকেন্টস ও ইলেকট্রনিক দ্রব্যসামগ্রী কিনতে পারবেন। বিজ্ঞপ্তি