মিডল্যান্ড ব্যাংক ও সন্ধানী লাইফের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। ঢাকায় মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে গত সোমবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহসানুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান চুক্তিতে সই করেন। এর ফলে মিডল্যান্ড ব্যাংক বিইএফটিএনের মাধ্যমে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সকে ইনস্যুরেন্স পেমেন্ট এবং কালেকশন সুবিধা দেবে। বিজ্ঞপ্তি