মিডল্যান্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিডল্যান্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ব্যাংকের কর্মকর্তাদের জন্য চার দিনব্যাপী বনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকের সিইও মো. আহসান-উজ জামান। প্রশিক্ষণে ব্যাংকের শাখা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। ব্যাংকের মানবসম্পদের ব্যাংকিং জ্ঞান ও সার্ভিসের উন্নয়নের জন্য আয়োজিত প্রশিক্ষণে ব্যাংক-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। বিজ্ঞপ্তি।